Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

Galatasaray 5-2 Juventus: চ্যাম্পিয়ন্স লিগ, প্লে-অফের শুরুতেই ছন্নছাড়া জুভেন্টাস, হেরে গেল গালাতাসারাইয়ের কাছে

Galatasaray 5-2 Juventus; Champions League
Galatasaray 5-2 Juventus; Champions League

 

তুরিন, ১৮ ফেব্রুয়ারি : প্রতিপক্ষের মাঠে বিরতির আগে পর্যন্ত ভালো জায়গাতেই ছিল জুভেন্টাস। কিন্তু বিরতির পর পথ হারিয়ে ফেলল তারা। হয়ে গেল ১০ জনের দল। তারপরেই তারা ৫-২ গোলে উড়ে গেল গালাতাসারাইয়ের কাছে।

ম্যাচের পঞ্চদশ মিনিটে গাব্রিয়েল সারার গোলে পিছিয়ে পড়ার পরের মিনিটেই সমতা টানেন ডাচ মিডফিল্ডার টুন কুপমেইনার। ৩২ মিনিটে তার দ্বিতীয় গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডাচ ফরোয়ার্ড নো লাংয়ের গোলে সমতায় ফেরে গালাতাসারাই। ৬০ মিনিটে দাভিনসন সানচেসের গোলে এগিয়েও যায় তুরস্কের দলটি। এরপর ৬৭ মিনিটে গালাতাসারাই ফরোয়ার্ড ইলমাসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জুভেন্টাস ডিফেন্ডার হুয়ান কাবাল। এরপর একজন কম নিয়ে বাকিটা সময় আর ঘুরে দাঁড়াতে পারেনি ইতালিয়ান ক্লাবটি।

৭৪ মিনিটে লাং ও ৮৬ মিনিটে সাচা বোয়ের গোলে গালাতাসারাই ৫-২এর ফলাফল নিয়ে মাঠ ছাড়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে চার ম্যাচ জয়হীন রইল জুভেন্টাস। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ফিরতি লেগে মাঠে নামবে সেরি আ’র দলটি।

You might also like!