Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

Harry Kane: ৫০০ ছুঁলেন কেইন, আলোচনায় লেভানদোভস্কির রেকর্ড

Harry Kane reaches 500 goals
Harry Kane reaches 500 goals

 

মিউনিখ, ১৬ ফেব্রুয়ারি : জার্মানির শীর্ষ লিগে রবিবার ব্রেমেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। দুটি গোল করেন কেইন। তিন মিনিটের ব্যবধানে দুবার গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। সেই সঙ্গে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ কেরিয়ার গোলের অসামান্য কীর্তি গড়েন কেইন।

চলতি মরসুমে বুন্ডেসলিগায় তার মোট গোল হলো ২২ ম্যাচে ২৬টি। এখনও বাকি আছে ১২টি ম্যাচ। যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে ফিটনেস ধরে রেখেছেন তিনি; মূলত সেই কারণেই নতুন করে আলোচনা শুরু হয়েছে, এবারই হয়তো রবের্ত লেভানদোভস্কির ৩৪ ম্যাচের বুন্ডেসলিগা মরসুমের সর্বোচ্চ গোলের (৪১) রেকর্ড ভেঙে দেবেন কেইন। ব্রেমেনকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে এগিয়ে গেল বায়ার্ন। ২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

You might also like!