Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 week ago

Building Collapses in Wagle Estate: থানেতে বহুতলের স্ল্যাব ভেঙে আহত ৩, প্রায় ৮০ জনকে সুরক্ষিত উদ্ধার

The slab that fell; (inset) Damaged vehicles
The slab that fell; (inset) Damaged vehicles

 

থানে, ১৭ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের থানেতে বহুতলের স্ল্যাব ভেঙে আহত হয়েছেন ৩ জন। এছাড়াও প্রায় ৮০ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে মহারাষ্ট্রের থানে শহরে একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি স্ল্যাব ধসে পড়ে। এই ঘটনায় ৩ জন আহত জন, এছাড়াও প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার ভোররাত ৩.০৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে থানের ওয়াগল এস্টেটের শান্তিনগরে অবস্থিত পাঁচতলা নূতন নীলম অ্যাপার্টমেন্টে। এই বাড়িটি প্রায় ৩৫ বছরের পুরনো। থানে পৌর কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি জানিয়েছেন, পঞ্চম তলার একটি ফ্ল্যাটের স্ল্যাব চতুর্থ তলার একটি ঘরের উপর আছড়ে পড়ে, যার ফলে উপরের ফ্ল্যাটের একজন বাসিন্দা এবং নীচের দু'জন বাসিন্দা আহত হন।তিনি বলেন, তিনজনকে থানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে গুরুতর আহত ব্যক্তিকে ভালো চিকিৎসার জন্য মুম্বইয়ের একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদভি বলেন, "ভবনে প্রায় ৮০ থেকে ৮৫ জন বাসিন্দা থাকেন। সকল বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।"

You might also like!