Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Entertainment

1 week ago

Mimi Chakraborty Faces Legal Notice: বনগাঁ বিতর্কে পাল্টা মামলা, মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির নোটিশ তনয় শাস্ত্রীর

Tollywood actress Mimi Chakraborty & Tanoy Shastri
Tollywood actress Mimi Chakraborty & Tanoy Shastri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বনগাঁর মঞ্চ-ঘটনাকে ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার নতুন অধ্যায়। গত মাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে আয়োজক তনয় শাস্ত্রী গ্রেফতারও হন। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার উল্টে অভিনেত্রীর বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করলেন তিনি। তনয়ের দাবি, মিমির অভিযোগের জেরে তাঁর সামাজিক সম্মান নষ্ট হয়েছে। তাই তিনি অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়ে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, অনুষ্ঠানের জন্য মিমিকে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকাও ফেরত চেয়েছেন আয়োজক। তাঁর বক্তব্য, নির্ধারিত সময় রাত ৯টার বদলে প্রায় মধ্যরাতে মঞ্চে ওঠেন অভিনেত্রী, যার ফলে প্রশাসনিক বিধিনিষেধের কারণে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন তিনি।

অন্যদিকে, মিমির অভিযোগ ছিল সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, অনুষ্ঠান চলাকালীন তাঁকে হঠাৎ করেই স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় এবং অশোভন আচরণ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি ব্যবস্থা নেওয়া হয় এবং তনয়কে গ্রেফতার করা হয়। জামিন-অযোগ্য ধারায় মামলা হওয়ায় তাঁকে এক সপ্তাহের বেশি সময় জেল হেফাজতে কাটাতে হয়েছিল। কাকতালীয়ভাবে, মিমির জন্মদিনের দিনই জামিন পান তিনি।

জেল থেকে বেরিয়ে তনয় জানিয়েছিলেন, তিনি আইনি পথে লড়াই চালিয়ে যাবেন। সেই প্রতিশ্রুতি মতোই এবার মানহানির মামলা দায়ের করেছেন। যদিও এই নতুন আইনি পদক্ষেপ নিয়ে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বনগাঁর সেই মঞ্চ-ঘটনা ঘিরে আইনি টানাপোড়েন এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর বিনোদন মহলের।

You might also like!