Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Yash’s Dark Comeback: ‘টক্সিক কিং’ যশের তাণ্ডব, রক্তমাখা আন্ডারওয়ার্ল্ডে ফিরছে অন্ধকার রূপকথা

Yash stars as Raya in the pan-India actioner
Yash stars as Raya in the pan-India actioner

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্ধকার জগৎ আর গ্যাংস্টার কাহিনি সিনেমার পর্দায় নতুন নয়। তবু প্রায় দু’মিনিটের টিজারেই ঝড় তুললেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী সুপারস্টার যশ। তাঁর আগামী ছবি  ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর নতুন ঝলক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। জন্মদিনে নতুন অবতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন যশ। সেই কথা রাখতেই এবার তিনি হাজির ‘টক্সিক কিং’ রূপে। টিজারের শুরুতেই রয়্যাল সার্কাসের বিশাল তাঁবু—আর সেখানেই গ্যাংস্টার রায়ার দাপুটে আবির্ভাব। মুহূর্তে বদলে যায় আবহ, বোমাবাজি, গুলির শব্দ আর রক্তাক্ত সংঘর্ষে তৈরি হয় এক ‘লার্জার দ্যান লাইফ’ দৃশ্যপট। প্রতিপক্ষকে ভাঙা কাঁচে ছুঁড়ে ফেলার মতো নির্মম অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়।

এই গল্প কোনও আদর্শ নায়কের নয়, বরং আন্ডারওয়ার্ল্ড শাসন করা এক নিষ্ঠুর সম্রাটের। নব্বইয়ের দশকের গোয়াকে পটভূমি করে তৈরি হয়েছে ছবিটি—যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার রাজনীতিতে গড়ে ওঠে এক অন্ধকার সাম্রাজ্য। পরিচালনায় রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস। প্রথম টিজারে বিতর্ক তৈরি হলেও দ্বিতীয় ঝলকে নির্মাতা অ্যাকশন ও গাঢ় আবহেই জোর দিয়েছেন। টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন যশ। বলিউডের কর্ণধার করণ জোহর এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনুরাগীদের একাংশের দাবি, এই ছবি নাকি ‘অ্যাকশন ঘরানায়’ নতুন মানদণ্ড তৈরি করতে চলেছে। ছবিতে যশের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়াদের নয়নতারা এবং রুক্মিণী বসন্ত। ফলে দক্ষিণী ও হিন্দি—দুই বলয়েই ব্যবসার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। 


২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ‘অন্ধকার রূপকথা’। কন্নড় ও ইংরেজিতে নির্মিত হলেও হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায়ও মুক্তি পাবে ছবি। টিজারের ঝলকই ইঙ্গিত দিচ্ছে—রক্ত, ক্ষমতা আর প্রতিশোধের খেলায় বড়সড় বিস্ফোরণ অপেক্ষা করছে বড় পর্দায়।  

You might also like!