
নয়াদিল্লি, ২০ জুন : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন শনিবার। সেই উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে একটি পোস্ট করে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও, ওই পোস্টে রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী শনিবার সকালে এক্স মাধ্যমে শুভেচ্ছা বার্তায় লেখেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে জন্মদিনের শুভেচ্ছা। সাহস, সরলতা, বিনয় এবং জনসেবার প্রতি অবিচল নিষ্ঠায় পূর্ণ তাঁর জীবনযাত্রা দেশজুড়ে মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের সেবায় অসাধারণ ভূমিকা রেখেছেন; বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। ভারতের উন্নয়নে তাঁর অটল নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দেশসেবার কাজে তিনি যেন দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করেন—এই কামনাই করি।"
Warm birthday greetings to the President of India, Smt. Droupadi Murmu Ji. Her journey, marked by courage, simplicity, humility and unwavering commitment to public service, continues to inspire people across the country.
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
Through her many years in public life, she has served the…
