Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

1 week ago

Purbasthali Fire Incident: পূর্বস্থলীতে ঠাকুরের সাজ তৈরির কারখানায় আগুন, ভস্মীভূত যাবতীয় সরঞ্জাম

Purbasthali fire incident
Purbasthali fire incident

 

পূর্ব বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের দোলতলা এলাকায় আগুনে পুড়ে গেল একটি ঠাকুরের সাজ তৈরির কারখানার যাবতীয় সরঞ্জাম। সোমবার গভীর রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কারখানাটিতে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসীরা। নবদ্বীপ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ভোররাতে আগুন নেভায়। কারখানার মালিক পিন্টু মোদক মঙ্গলবার জানিয়েছেন, প্রতিমার সাজ তৈরির সরঞ্জাম, যন্ত্রাংশ ছাড়াও আগুনে নষ্ট হয়েছে একটি বাইক এবং চারটি সাইকেল। কী ভাবে আগুন লাগল, তার তদন্ত করছে পুলিশ ও দমকল।


You might also like!