Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

6 days ago

Mega Development: রবিবার মেরঠ সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন ও দেশকে উৎসর্গ করবেন একাধিক প্রকল্প

Prime Minister Narendra Modi to flag off Meerut Metro and Namo Bharat Train tomorrow
Prime Minister Narendra Modi to flag off Meerut Metro and Namo Bharat Train tomorrow

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ২২ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মেরঠ সফরে যাচ্ছেন। ওই দিন প্রধানমন্ত্রী প্রায় ১২,৯৩০ কোটি টাকার মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-র উদ্বোধন করবেন এবং সমগ্র দিল্লি-মেরঠ নমো ভারত করিডোর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতের দ্রুততম মেট্রো - মেরঠ মেট্রো উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি ভারতে সমন্বিত নগর ও আঞ্চলিক পরিবহনের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে।

প্রধানমন্ত্রী রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শতাব্দী নগর নমো ভারত স্টেশনে মেরঠ মেট্রো এবং নমো ভারত ট্রেনের সূচনা করবেন। সেখান থেকে তিনি মেরঠ দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রা করবেন। দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রী প্রায় ১২,৯৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

You might also like!