Country

2 hours ago

Assam assembly elections 2026: নির্মলার হাতে উন্মোচিত ৩১টি অঙ্গীকার সংবলিত বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’

BJP Releases Assam Poll Manifesto
BJP Releases Assam Poll Manifesto

 

গুয়াহাটি, ৩১ মাৰ্চ  : বন্যামুক্ত অসম, অভিন্ন দেওয়ানি বিধি, দুই লক্ষ সরকারি চাকরি, অবৈধ দখলকারীদের কবল থেকে ভূমি উদ্ধার, অসমের ভাষা, সংস্কৃতি ও স্বাভিমান রক্ষা করা, গ্রিনফিল্ড শিলিগুড়ি-শিলং-শিলচর এক্সপ্রেসওয়ে, ব্রহ্মপুত্রের তলা দিয়ে গহপুর-নুমলিগড় রোড-কাম-রেল টানেল, গুয়াহাটি রিং রোড, ডিব্রুগড় হয়ে গুয়াহাটি-তিনসুকিয়া এক্সপ্রেসওয়ে, ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী ইত্যাদি ৩১টি উন্নয়ন সংক্রান্ত অঙ্গীকার সংবলিত বিজেপির নিৰ্বাচনি ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ করেছেন দলের সর্বভারতীয় নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্রীেছ নির্মলা সীতারমণ।

আজ মঙ্গলবার দলের অসম প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, অসম বিজেপির নির্বাচন প্রভারি ও সাংসদ বৈজয়ন্তজয় পাণ্ডা, প্ৰদেশ সাধারণ সম্পাদক অনুপ বৰ্মণ, মন্ত্রী ডা. রণোজ পেগু, মন্ত্রী রঞ্জিতকুমার দাস, সাংসদ তথা বিজেপির নিৰ্বাচন প্ৰবন্ধন সমিতির আহ্বায়ক প্রদান বরুয়াকে সঙ্গে নিয়ে দলের নির্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ করেছেন দলের সর্বভারতীয় নেত্ৰী নির্মলা সীতারমণ।

You might also like!