
পটনা, ৩০ মার্চ : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকে| তিনি বিহার বিধানসভায় পটনার বাঁকিপুর আসনের প্রতিনিধিত্ব করতেন।
সোমবার তিনি বলেন, আজ আমি বাঁকিপুর আসন থেকে বিহার বিধানসভার সদস্য হিসেবে ইস্তফা দিচ্ছি| দল আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা এবং বিহারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিতপ্রাণ থাকব। আমাদের কর্মী এবং বিহারের জনগণের সঙ্গে আমার যে অটুট বন্ধন, তা চিরকাল থাকবে এবং আমাকে নতুন শক্তি, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা জোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত এবং বিকশিত বিহারের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব।
এই প্রসঙ্গে বিহার বিধানসভার অধ্যক্ষ প্রেম কুমার বলেন, আমি নিতিন নবীনের পদত্যাগপত্র গ্রহণ করেছি| পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশও আমি জারি করেছি। এ বিষয়ে দফতর থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। এটি সত্যিই অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত| আমি পূর্ণ আস্থা রাখি, তাঁর চিন্তাভাবনা সর্বদা বিহারের কল্যাণের নিবদ্ধ থাকবে।
