Odisha

1 hour ago

Upendra Dwivedi at Puri: আগামী দিনেও ভারতীয় সেনা সাফল্যের ধারা অব্যাহত রাখবে, জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে জানালেন সেনাপ্রধান

Indian Army Chief General Upendra Dwivedi Pays Visit to Puri
Indian Army Chief General Upendra Dwivedi Pays Visit to Puri

 

পুরী, ২৮ মার্চ : শনিবার পুরীর শ্রীজগন্নাথ মন্দির দর্শন করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিন মন্দির দর্শনের পর তিনি বলেন, প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে আজ পুরীর মন্দির দর্শনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার আসার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা। প্রার্থনার পর আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনী সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং নতুন শিখরে আরোহণ করবে। উষ্ণ অভ্যর্থনার জন্য আমি এখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানাই|

তিনি এও বলেন, এখানে এসে আমি এক গভীর প্রশান্তি ও পবিত্রতা অনুভব করেছি। আমি আশা রাখি, প্রতি বছরই আমি এখানে আসব এবং ঈশ্বরের চরণে আমার শ্রদ্ধা নিবেদন করব। পুরীর মন্দির দর্শন এবং প্রভুর আশীর্বাদ লাভের সুযোগ পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি|

You might also like!