Life Style News

1 hour ago

Savings Secret: ঠিকঠাক সঞ্চয় হচ্ছে না? বাস্তুর নিয়মে বদল আনলেই ভরবে লক্ষ্মীর ভাঁড়!

laxmi Bhandar Money Savings Tips
laxmi Bhandar Money Savings Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে নাজেহাল অবস্থা? আয় মোটামুটি ভালো হলেও সঞ্চয়ের খাতা ফাঁকাই থেকে যাচ্ছে? এমন সমস্যায় ভোগেন বহু মধ্যবিত্ত পরিবার। খরচের চাপ, অপ্রত্যাশিত ব্যয়—সব মিলিয়ে আর্থিক স্থিতি বজায় রাখা যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বেশি উপার্জন করলেই সঞ্চয় বাড়ে না—সঠিক পরিকল্পনা এবং কিছু প্রাচীন বিশ্বাসও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। বাঙালির ঘরে ঘরে বহুদিন ধরেই ‘লক্ষ্মীর ভাঁড়’-এ টাকা জমানোর রীতি প্রচলিত। কিন্তু অনেকেই জানেন না, এই ভাঁড় কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে, সেটাও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সামান্য কিছু নিয়ম মেনে চললেই আপনার ভাঁড় হয়ে উঠতে পারে কুবেরের ধনভাণ্ডার।

∆ লক্ষ্মী আসবে কোন দিকে?

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে মাটির ভাঁড় রাখার সেরা জায়গা হল উত্তর দিক। শাস্ত্র অনুযায়ী, উত্তর দিক হল ধনসম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবেরের স্থান। এই দিকে মাটির ভাঁড় রাখলে পরিবারে অর্থ আসার পথ সুগম হয় এবং জমানো টাকা অকারণে খরচ হয় না। এছাড়া পূর্ব দিককেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির পূর্ব কোণে ভাঁড় রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এর ফলে মানসিক শান্তি বজায় থাকে এবং আর্থিক স্থিতি মজবুত হয়।


∆ কোথায় ও কীভাবে রাখবেন?

টাকা জমানোর এই পাত্রটি যেনতেন প্রকারে কোথাও ফেলে রাখবেন না। ভাঁড়টি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে রাখা উচিত। মনে রাখবেন, ভাঁড় কখনওই সম্পূর্ণ খালি রাখা অশুভ। সামান্য দু-একটি কয়েন হলেও সবসময় ভাঁড়ের ভেতরে রাখুন। সবথেকে ভালো হয় যদি শোওয়ার ঘরের আলমারি বা লকারের কাছে এটি রাখা যায়। এতে সঞ্চয়ের প্রবণতা বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

∆ কোন ভুল এড়িয়ে চলবেন?

ভুল দিকে ভাঁড় রাখলে হিতে বিপরীত হতে পারে। দক্ষিণ বা পশ্চিম দিকে মাটির ভাঁড় রাখা বাস্তুমতে একদমই অনুচিত। এতে ঋণের বোঝা বাড়তে পারে। এছাড়া রান্নাঘর বা বাথরুমের আশেপাশে ভুলেও এই পাত্র রাখবেন না। ভাঁড় যদি সামান্য ফেটে যায় বা ভেঙে যায়, তবে তা তৎক্ষণাৎ বদলে ফেলুন। নোংরা বা ভাঙা পাত্রে লক্ষ্মী অবস্থান করেন না। 

তাই সংসারের টানাপোড়েন কাটাতে চাইলে শুধু পরিশ্রম নয়, একটু কৌশল আর নিয়ম মেনে চলাও হতে পারে সাফল্যের চাবিকাঠি।  

You might also like!