Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Badshah Tateeree Row: বাদশার ‘টিট্টরী’ বিতর্কে কড়া অ্যাকশন! ইউটিউব-ইনস্টাগ্রাম থেকে সরল শতাধিক ভিডিও

Badshah's song Tateeree removed from social media
Badshah's song Tateeree removed from social media

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: র‍্যাপার বাদশা-র বিতর্কিত গান ‘টিট্টরী’ ঘিরে জোরদার পদক্ষেপ নিল হরিয়ানা পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই মোট ৮৫৭টি লিঙ্ক সরিয়ে ফেলা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫৪টি ইউটিউব ভিডিও এবং ৭০৩টি ইনস্টাগ্রাম রিল—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য সংখ্যক কনটেন্ট মুছে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ৬ মার্চ পঞ্চকুলা-য় দায়ের হওয়া একটি এফআইআর-এর ভিত্তিতেই এই পদক্ষেপ। অভিযোগ ওঠে, গানটিতে আপত্তিকর শব্দচয়ন ও দৃশ্য ব্যবহার করা হয়েছে, যা বিশেষ করে নারী ও অপ্রাপ্তবয়স্কদের প্রতি অসম্মানজনক।  পুলিশ সূত্রে খবর, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে, যাতে গানটির সমস্ত সংস্করণ—রিআপলোড, শর্ট ভিডিও বা অন্য কোনও ফরম্যাট—দ্রুত মুছে ফেলা হয়। পাশাপাশি সতর্ক করা হয়েছে, কেউ যদি এই নিষিদ্ধ কনটেন্ট ব্যবহার করে নতুন ভিডিও তৈরি বা শেয়ার করেন, তবে তাঁর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।  এ বিষয়ে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা স্পষ্ট জানিয়েছেন, নারীদের মর্যাদাহানিকর কোনও কনটেন্ট কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতেই এই কঠোর পদক্ষেপ বলে দাবি প্রশাসনের। উল্লেখ্য, এই মামলার তদন্তে আদিত্য প্রতীক সিং সিসোদিয়া-কে তলব করা হয়েছে। ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় শিল্পী জানিয়েছেন, তাঁর গানে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত।  


You might also like!