Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

2 months ago

Celebrity Health Alert: ভয়াবহ সংক্রমণে হাসপাতালে অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ, পাশে দিনরাত হৃতিক রোশন

Hrithik Roshan's girlfriend is Saba Azad
Hrithik Roshan's girlfriend is Saba Azad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ। গত প্রায় দু’সপ্তাহ ধরে শয্যাশায়ী তিনি। বিরল এক সংক্রমণে আক্রান্ত হয়ে শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, নিজে থেকে উঠে বসাও তাঁর পক্ষে কঠিন হয়ে উঠেছে।সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা জানিয়ে সাবা লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় কাটাচ্ছেন তিনি। চিকিৎসকদের মতে, 'সাইক্লোস্পোরা কায়েটানেনসিসে' নামক পরজীবী সংক্রমণের জেরেই এই অবস্থা। এর ফলে অল্প সময়ের মধ্যেই প্রায় ৪ কেজি ওজন কমে গেছে তাঁর, পাশাপাশি শরীরে এসেছে চরম দুর্বলতা।


অভিনেত্রী জানিয়েছেন, সবসময় সতর্ক থাকা সত্ত্বেও কীভাবে এই সংক্রমণ ঘটল, তা তাঁর কাছে এখনও স্পষ্ট নয়। নিয়মিত শরীরচর্চা করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া—সব কিছু মেনেও আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকদিন আগেও যেখানে ভারী ওজন তুলছিলেন, এখন সেখানে সামান্য শক্তি জোগাড় করাও তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে। এই অভিজ্ঞতার পর সকলকে সচেতন হওয়ার বার্তাও দিয়েছেন সাবা। বিশেষ করে খাবার, ফল ও সবজি ভালো করে পরিষ্কার করার ওপর জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, সামান্য অসতর্কতাও কখনও বড় বিপদের কারণ হতে পারে। এই কঠিন সময়ে তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো রয়েছেন হৃতিক রোশন। দিনরাত অভিনেত্রীর যত্ন নেওয়া থেকে শুরু করে মানসিকভাবে শক্ত রাখা—সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন সাবা আজাদ ও হৃতিক রোশন। এরপর থেকেই প্রায় প্রতিটি পারিবারিক অনুষ্ঠান ও জনসমক্ষে তাঁদের একসঙ্গে দেখা যায়। আর এই দুঃসময়ে তাঁদের সম্পর্কের মজবুত দিকটিই যেন আরও স্পষ্ট হয়ে উঠল।  

You might also like!