Jharkhand

1 hour ago

VP to visit Ranchi: রাঁচিতে পৌঁছলেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, জানানো হলো উষ্ণ অভ্যর্থনা

Vice President C.P. Radhakrishnan arrived in Ranchi
Vice President C.P. Radhakrishnan arrived in Ranchi

 

রাঁচি, ২৮ মার্চ : উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন শনিবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে রাঁচিতে পৌঁছন। তাঁর বিমান বিরসা মুন্ডা বিমানবন্দরে অবতরণ করে| সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার| এছাড়াও রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর এই রাজ্যে প্রথম সরকারি সফর। এই সফরকালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন খুন্তি জেলার উলিহাতু গ্রামে যাবেন। সেখানে তিনি বিরসা মুন্ডার জন্মস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। তিনি বিরসা মুন্ডার পরিবার ও বংশধরদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ১৫তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন এবং তাদের এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবেন।

You might also like!