Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Iconic Style: বয়স শুধু সংখ্যা! ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে ইদের সাজে নজর কাড়লেন মনীষা কৈরালা

Manisha Koirala
Manisha Koirala

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একসময় যাঁকে ‘ডানাকাটা রূপসী’ বলে বর্ণনা করা হত, আজও সেই আকর্ষণ অটুট মনীষা কৈরালা-র। বয়স পঞ্চান্ন ছুঁলেও তাঁর সৌন্দর্যে যেন নতুন মাত্রা যোগ হয়েছে—অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর আভিজাত্যের মিশেলে তৈরি এক অনন্য ব্যক্তিত্ব।

সম্প্রতি ইদের বিশেষ সাজে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। হালকা গোলাপি শাড়ি, সাদা টপ ব্লাউজ আর পায়ে মিলিয়ে গোলাপি স্নিকার্স—সব মিলিয়ে তাঁর লুক ছিল একেবারে ট্রেন্ডি ও স্বতন্ত্র। সঙ্গে কানে লম্বা দুল এবং হাতে উজ্জ্বল গোলাপি পাথরের আংটি—যা অনুরাগীদের বেশ নজর কেড়েছে। 


তবে সবচেয়ে বেশি চর্চায় তাঁর ‘সল্ট অ্যান্ড পেপার’ হেয়ারস্টাইল। বয়সের ছাপকে লুকোনোর বদলে বরং সেটাকেই আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন মনীষা। আর তাতেই মুগ্ধ হয়েছেন ভক্তরা। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা—কেউ বলছেন তিনি এখনও আগের মতোই সুন্দর, আবার কেউ তাঁর চিরতরুণ উপস্থিতিতে বিস্মিত।  অপর একজন বলেছেন,  “আপনি তারুণ্যে ভরপুর। ৭-৮ বছর বয়সে আপনাকে যেমন দেখেছি, ঠিক তেমনই আছেন।” 

উল্লেখযোগ্যভাবে, ২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী। তবে কঠিন লড়াইয়ের পর সেই রোগকে জয় করে নতুন জীবনে ফিরেছেন তিনি। সেই অভিজ্ঞতাই যেন আজ তাঁর ব্যক্তিত্বে আরও দৃঢ়তা আর দীপ্তি এনে দিয়েছে। সব মিলিয়ে বলা যায়, জীবনের দ্বিতীয় ইনিংসেও নিজের সৌন্দর্য, স্টাইল আর আত্মবিশ্বাসে অনবদ্য মনীষা কৈরালা—যা আজও অনুরাগীদের মুগ্ধ করে চলেছে।  


You might also like!