Country

2 hours ago

Assam Elections 2026: অসমে নিৰ্বাচনী প্ৰচারে আসছেন আপ-এর তারকা প্রচারক কেজরিওয়াল ও ভগবন্ত মান

Aam Aadmi Party names Arvind Kejriwal campaigners for Assam polls
Aam Aadmi Party names Arvind Kejriwal campaigners for Assam polls

 

গুয়াহাটি, ৩০ মাৰ্চ  : রাজ্য বিধানসভা নির্বাচনে অসম সফরে আসছেন আম আদমি পার্টি (আপ)-র তারকা প্রচারক অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান। আসন্ন বিধানসভা নির্বাচনে স্টার ক্যাম্পেইনাদের তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। এই তালিকায় অসমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন আপ-এর কনভেনর অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্তসিং মান। তাঁরা রাজ্যে দলের প্রচার অভিযানের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

তলিকায় অন্যান্য উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সিনিয়র নেতা মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং সত্যেন্দর জৈন। এছাড়া সাংসদদের মধ্যে রয়েছেন হরভজন সিং এবং সন্দীপ পাঠক।

এখানে উল্লেখ করা যেতে পারে, অসম বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ। উভয় পক্ষই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছে।

You might also like!