
নয়াদিল্লি, ২৫ মার্চ : দিল্লির কারোল বাগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর। দুর্ঘটনাগ্রস্ত বাসে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দিল্লির করোল বাগ এলাকায় ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে দিল্লির করোল বাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দমকল জানিয়েছে, রাজস্থান থেকে আসা বাসটি হনুমান মন্দির চকের কাছে উল্টে যায়। রাত ১.০৮ মিনিট নাগাদ দুর্ঘটনার বিষয়ে জানতে পারে পুলিশ ও দমকল।বাসটিতে আনুমানিক ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দু'জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
