Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

kolkata

20 hours ago

West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

State Finance Minister Chandrima Bhattacharya
State Finance Minister Chandrima Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই নির্বাচন কমিশনকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস। মাত্র দুই দফায় ভোট করানোর সিদ্ধান্তকে হাতিয়ার করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন, 'এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের নৈতিক জয়।' তাঁর মতে, যারা এতদিন বাংলার আইনশৃঙ্খলা নিয়ে সরব ছিল, সেই কমিশনই এখন দুই দফায় ভোট করিয়ে পরোক্ষভাবে রাজ্যের শান্তি-শৃঙ্খলার ওপর সিলমোহর দিল। একইসঙ্গে তিনি কমিশনকে ‘বিজেপির সংস্থা’ বলে আক্রমণ করে অভিযোগ তুলেছেন যে, গতবারের আট দফার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এবার কমিশন বাধ্য হয়ে দিন কমিয়েছে। এই বাগযুদ্ধ আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের আগ্রাসী প্রচারেরই ইঙ্গিত দিচ্ছে।

একই সঙ্গে তিনি আরও বলেছেন, “এক দফার বদলে দুই দফায় ভোট করানোর পিছনেও যদিও কোনও ভাবনা থেকে থাকে, তাও সফল হবে না কমিশনের।” অন্যদিকে, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, “কমিশন বলছে নিরপেক্ষতার নির্দেশ দিয়েছে। ওরা নিজেরাই তো বিজেপির দলদাস। গোটা এসআইআর পর্বে তারা নিরপেক্ষ রইলেন না, এখন নিরপেক্ষতার কথা বলছেন!”

একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল বলে দিয়েছেন, “আমরা এক দফাতেও তৈরি, দুই দফাতেও তৈরি। যত দফাতেই ভোট হোক জয় তৃণমূল কংগ্রেসেরই হবে। আর বিজেপি একুশের ভোটে আট দফায় পেয়েছিল ৭৭, দুই দফায় হবে ২৭, এই তো ফলাফল।”

You might also like!