Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

kolkata

1 day ago

Girish Park Chaos: গিরিশ পার্ক-কাণ্ডে রবিবার সকাল পর্যন্ত গ্রেফতার ৯

Girish Park vandalism
Girish Park vandalism

 

কলকাতা, ১৫ মার্চ : গিরিশ পার্কে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে রবিবার সকাল পর্যন্ত ন'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে| পুলিশ সূত্রে খবর, শনিবার রাতের দিকে তৃণমূল ও বিজেপি দু'পক্ষই লিখিত অভিযোগ করে। যদিও পুলিশ তার আগেই একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। সংঘর্ষে আহত দুই পুলিশকর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আহত ছ'জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভামুখী বিজেপি কর্মী ও স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। বিজেপি সমর্থকদের ওপর হামলা এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোঁড়াছুড়ির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে গুরুতর আহত হন বৌবাজার থানার ওসি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকেরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টা আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেও। মুহূর্তের মধ্যে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ও ইট ছুঁড়তে শুরু করে। এই সংঘর্ষের মাঝেই বেশ কয়েকজন বিজেপি সমর্থক রক্তাক্ত হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের লক্ষ্য করেও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। তখনই একটি ইটের টুকরো এসে লাগে বৌবাজার থানার ওসির গায়ে, যার ফলে তিনি আহত হন।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, এলাকায় উস্কানি ছড়াতেই মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। সেই সংঘর্ষের ঘটনাতেই রবিবার সকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৯ জন|

You might also like!