Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

kolkata

1 week ago

Subrata Gupta: গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে, মন্তব্য সুব্রত গুপ্তর

Subrata Gupta
Subrata Gupta

 

কলকাতা, ৯ মার্চ : নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বললেন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার রয়েছে সকলের। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকা দেখায়। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বলেন, "গণতন্ত্রে সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে।" কালীঘাট মন্দিরে প্রার্থনা করার পর তিনি বলেন, "নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, সেই প্রার্থনা করেছি আমরা।" তিনি আরও বলেন, "আজ এবং আগামীকাল বৈঠক আছে। অনেক আধিকারিক, রাজনৈতিক দল, সংবাদমাধ্যম এবং সকলের সঙ্গে একটি বৈঠক আছে। ভোটের জন্য কী ব্যবস্থা করা হবে তা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।"

You might also like!