Game

2 hours ago

Brazil squad for March 2026: প্রীতি ম্যাচের দল ঘোষণা, ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার

Neymar left out of Brazil squad for World Cup
Neymar left out of Brazil squad for World Cup

 

নয়া দিল্লি , ১৭ মার্চ : ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল মঙ্গলবার ঘোষণা করেছে ব্রাজিল। তবে স্কোয়াডে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ফিটনেস সমস্যার কারণে এবার দলে রাখা হয়নি নেইমারকে। তবে সম্পূর্ণ সুস্থ হলে তাকে বিশ্বকাপের পরিকল্পনায় বিবেচনা করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এই প্রীতি ম্যাচের জন্য দলে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। ২৬ মার্চ বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে দলটি।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন, বেনতো, এডারসন

ডিফেন্ডার: ওয়েসলি, অ্যালেক্স স্যান্ড্রো, ডগলাস সান্তোস, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রেমার, দানিলো, ইবানেজ, লিও পেরেইরা

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা

ফরোয়ার্ড: এন্ড্রিক, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, রায়ান, জোয়াও পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র।

You might also like!