Breaking News
 
West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য Mamata Banerjee: নির্বাচনের আগে রাজ্য–কমিশন দ্বন্দ্ব, মমতার ‘অল দ্য বেস্ট’ চিঠি ঘিরে চাঞ্চল্য Bengal Election 2026: নন্দীগ্রামে বড় চমক, শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করের ‘ঘর ওয়াপসি’ তৃণমূলে Pak-Afghanistan 'war' : কাবুলের হাসপাতালে বোমা ফেলল পাকিস্তান; মৃত বহু, আকাশপথে মারাত্মক হামলা Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী

 

kolkata

3 hours ago

Bengal Election 2026: নন্দীগ্রামে বড় চমক, শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করের ‘ঘর ওয়াপসি’ তৃণমূলে

Pabitra Kar joins Trinamool
Pabitra Kar joins Trinamool

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রার্থী তালিকা ঘোষণার আগেই রাজনৈতিক মহলে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা পবিত্র কর আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন শাসকদলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-র হাত ধরে মঙ্গলবার সকালে কলকাতায় তাঁর এই ‘ঘর ওয়াপসি’ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নন্দীগ্রামের বয়াল এলাকার বাসিন্দা পবিত্র কর দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দেন এবং সেই নির্বাচনে শুভেন্দুর জয়ের অন্যতম কারিগর হিসেবেও তাঁর নাম উঠে আসে। তবে সময়ের সঙ্গে গেরুয়া শিবিরের প্রতি তাঁর আগ্রহ কমতে থাকে এবং ধীরে ধীরে তিনি রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। যদিও ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে শুভেন্দুর সঙ্গে তাঁর যোগাযোগ বজায় ছিল বলেই জানা যায়। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি নন্দীগ্রাম কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই নিয়ে শুভেন্দু ও পবিত্র করের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেই থেকেই দুই নেতার সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে এবং পবিত্র করের সঙ্গে তৃণমূলের যোগাযোগও জোরদার হয়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নন্দীগ্রামের মতো স্পর্শকাতর আসনে পবিত্র করকে প্রার্থী করা হলে তা এক বড় চমক হতে পারে। সে ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁরই একদা ঘনিষ্ঠ সহযোগীকে নামিয়ে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিতে পারে শাসকদল। ফলে আগামী নির্বাচনে নন্দীগ্রাম আবারও রাজ্যের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। 

You might also like!