Horoscope

2 hours ago

Horoscope Today: স্বাস্থ্য, প্রেম ও অর্থসংক্রান্ত চ্যালেঞ্জ – জানুন আজকের রাশিফল

Horoscope Today
Horoscope Today

 

মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে অশান্তির আশঙ্কা থাকছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বাড়বে। শিশুদের গলা ব্যাথা এবং প্রস্রাবের সমস্যা হতে পারে। পুরোনো কোনও কাজের সাফল্য আপনি পেতে পারেন। বিষয়-সম্পত্তির ঝামেলা এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কাগজ সম্পর্কে আজ সচেতন থাকুন।

বৃষ রাশি: আজ, আপনার স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করবে। দিনের শেষে আত্মীয়দের সঙ্গে ঘুরতে যেতে পারেন। যাঁরা আপনার থেকে ঋণ নিয়েছিলেন, তাঁরা অর্থ ফেরত দিতে পারেন। একঘেয়েমি থেকে মুক্তি পাবেন।

মিথুন রাশি: আজ সঠিক বন্ধু নির্বাচন না করলে প্রতারিত হতে হবে মিথুন রাশির জাতকদের। হোঁচট খেয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। কর্মক্ষেত্রে সাময়িক ব্যর্থতা থাকলেও পরবর্তীক্ষেত্রে উন্নতি হবে। বিদেশযাত্রার যোগ আছে।

কর্কট রাশি: অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন। যে প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবেন না, সেই কথা দেবেন না। অফিসে কঠোর পরিশ্রমের ফলাফল পেতে পারেন। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য ঘটবে।

সিংহ রাশি: আজ ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বা চুক্তি চূড়ান্ত করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীরা একাধিক ক্ষেত্র থেকে কাজের প্রস্তাব পাবেন। পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। গাড়ি কেনার সম্ভাবনা আছে।

কন্যা রাশি: নতুন কোনও কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন। সারাদিন ব্যস্ততায় কাটবে। অর্থ সঞ্চয়ে মনোযোগ দিন। স্বাস্থ্য ভালোই থাকবে। কোনও মূল্যবান বস্তু চুরি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রের সহকর্মীদের দ্বারা আপনার অনিষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চর্মরোগ এবং অস্থিরোগের প্রকোপ বাড়বে। আজ অর্থ রোজগার হলেও সঞ্চয়ের সুযোগ কম।

তুলা রাশি: আজ মনস্থির করে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন তুলা রাশির জাতকরা। পরীক্ষায় আজ সাফল্য নাও পেতে পারেন। ব্যবসায়ীদের হিসেবের গোলযোগে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ফল ভালো হবে। আকষ্মিক দুর্ঘটনা থেকে আজ রক্ষা পাবেন।

বৃশ্চিক রাশি:  দিনের শুরুতে অনেক অর্থ খরচ হতে পারে। পরিবারে উত্তেজনা আপনার উপর প্রভাব ফেলবে। শারীরিক সমস্যা বাড়তে পারে। প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। যৌথ ব্যবসা করার আগে সব কিছু খতিয়ে দেখুন। বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় উন্নতি করতে পারবেন।

ধনু রাশি: জমি, ফ্ল্যাট ও ভূ-সম্পত্তির ব্যবসা আজ লাভজনক হবে। অবৈধ কাজের সঙ্গে যুক্ত হলে আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। চোখের সমস্যা বা মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রের অধিক পরিশ্রমের চাপ থেকে বিরতি নেওয়া প্রয়োজন। মাতৃস্থানীয়া মহিলার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়বে।

মকর রাশি:  কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন। স্বাস্থ্য ভালোই থাকবে। সন্তানদের থেকে ভালো খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান। ছোটখাটো সমস্যা বাদ দিলে স্বাস্থ্য আজ ভালোই থাকবে। মকর রাশির জাতকদের শত্রবৃদ্ধির যোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে।

কুম্ভ রাশি: পড়াশোনার কারণে আজ জন্মস্থান থেকে দূরে কোনও স্থানে যেতে হতে পারে। আত্মীয় বিরোধের আশঙ্কা থাকছে। আজ কারও প্রতি অভিমানে ভুল পদক্ষেপ করতে পারেন। আয় ঠিকঠাক থাকবে। মধ্যবয়সী মহিলাদের কিডনি, গ্যাস্ট্রিক ও ইউরিনারি সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে।

মীন রাশি: ঘরবাড়ি সংক্রান্ত আইনি সমস্যা আসতে পারে। দূরে কোথাও ভ্রমণের যোগ আছে। আজ নানা দিক থেকে উপার্জন বাড়তে পারে। ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। কর্মসূত্রে অন্যত্র যেতে হতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকা জরুরি। সরকারি চাকরি প্রার্থীর সুখবর পেতে পারেন।


You might also like!