Game

2 hours ago

IPL 2026: চেন্নাই সুপার কিংসকে বিধ্বস্ত করে জয় পেল রাজস্থান রয়্যালস

RR Vs CSK; IPL 2026
RR Vs CSK; IPL 2026

 

গুয়াহাটি, ৩১ মার্চ  : সোমবার গুয়াহাটির এসিএ-বারসাপাড়া স্টেডিয়ামে মরসুমের উদ্বোধনী ম্যাচে রাজস্থান রয়্যালসের বোলারদের দাপটে চেন্নাই সুপার কিংস বিদ্ধস্ত হয়ে ১২৭ রানে অলআউট হয়ে যায়। টস জিতে আগে ব্যাট করতে নামে চেন্নাই। কিন্তু শুরু থেকেই চাপে ছিল তারা। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় দলটি।এক সময় ৮২ রানে ৮ উইকেট হারিয়ে আরো বিপদে পড়ে চেন্নাই। সেখান থেকে কিছুটা প্রতিরোধ গড়ে জেমি ওভারটন,৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলকে ১২৭ রানে নিয়ে যেতে সাহায্য করেন।

এরপর রান তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী পাঁচটি বিশাল ছক্কা ও চারটি চমৎকার চারের সাহায্যে ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার ফলে রিয়ান পরাগের নেতৃত্বাধীন দল রাজস্থান ১২.১ ওভারে ৪৭ বল বাকি থাকতেই জয়ের টার্গেট ১২৮ রান তুলে নিয়ে আট উইকেটের সহজ জয় পায়।

যাকে নিয়ে এত হৈচৈ সেই স্যামসন সাত মরসুমের মধ্যে এই প্রথম আইপিএল আসরে নিজের প্রথম ম্যাচে পঞ্চাশ ছুঁতে পারলেন না। এদিন ৭ বলে ৬ রান করেন স্যামসন।গত ছয়টি আসরে প্রথম ম্যাচে তার স্কোর ছিল ৬৬, ৮২*, ৫৫, ৫৫, ১১৯ ও ৭৪। এদিন রাজস্থানের হয়ে রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন বৃজেশ শর্মা, সন্দীপ শর্মা, রবি বিষ্ণই।

You might also like!