Game

2 hours ago

Premier League: ফের কোচকে বরখাস্ত করল টটেনহ্যাম

coach Igor Tudor
coach Igor Tudor

 

লন্ডন, ৩০ মার্চ : মাত্র ৪৪ দিন আর ৭টি ম্যাচের পর টটেনহ্যাম হটস্পারের কোচের পদ থেকে বিদায় নিলেন ইগর টুডর। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাঁর হতাশাজনক সময়ের ইতি টানল ক্লাবটি। রবিবার এই ক্রোয়েশিয়ান কোচকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার।

গত ১৩ ফেব্রুয়ারি থমাস ফ্রাঙ্কের উত্তরসূরি হিসেবে জুভেন্টাস ও অলিম্পিক মার্শেইয়ের প্রাক্তন কোচ টুডরকে কোচ হিসেবে নিয়োগ করে টটেনহ্যাম। তবে প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কা বাড়তেই তাকে সরিয়ে দিল টটেনহ্যাম। ২০২৫-২৬ মরসুমের ৭টি ম্যাচ বাকি থাকতেই এই সিদ্ধান্ত নিল স্পার্স। বর্তমানে দলটি অবনমন অঞ্চলের ঠিক এক ধাপ উপরে এবং মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে।

টুডরের অধীনে ৫টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে টটেনহ্যাম, লিভারপুলের সঙ্গে ১-১ ড্র করে। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৫ অ্যাগ্রিগেট ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা। অবনমনের আশঙ্কা মাথায় রেখে আবার কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্পার্স। টুডরের চুক্তি মূলত আসন্ন গ্রীষ্ম পর্যন্ত থাকার কথা ছিল, তবে সেটি আগেভাগেই শেষ করা হল।

You might also like!