Game

1 hour ago

International Friendly match 2026: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানো ফ্রান্স

Brazil vs France;2026 International Friendly match
Brazil vs France;2026 International Friendly match

 

বস্টন, ২৭ মার্চ : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে দিদিয়ে দেশমের দল ফ্রান্স। বৃহস্পতিবার রাতের ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। প্রথমার্ধে এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান একিটিকে। ব্রাজিলের হয়ে জালের দেখা পান ডিফেন্ডার ব্রেহমেহ। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে এদিনের রিয়াল মাদ্রিদ তারকার গোলটি ছিল ৫৬তম। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছে তার এক সময়ের সতীর্থ অলিভিয়ে জিরু। ম্যাচে বল দখলে বেশ এগিয়ে ছিল ফ্রান্স। আক্রমণও বেশি করছিল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারে নি কোনও দলই। আগামী রবিবার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

You might also like!