Country

2 hours ago

Edappadi K. Palaniswami: রাজ্যবাসী নয়, শুধুমাত্র পরিবারের কথাই ভেবেছে ডিএমকে, পালানিস্বামী

Edappadi K. Palaniswami
Edappadi K. Palaniswami

 

চেন্নাই, ১৭ মার্চ : তামিলনাড়ুর ডিএমকে সরকারকে তীব্র আক্রমণ করলেন এইআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী। তাঁর কথায়, রাজ্যবাসী নয়, শুধুমাত্র পরিবারের কথাই ভেবেছে ডিএমকে। তামিলনাড়ুর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মঙ্গলবার চেন্নাইয়ে বিক্ষোভ প্রদর্শন করে ডিএমকে। এম কে স্ট্যালিন সরকারের বিরুদ্ধে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী বলেন, "ডিএমকে এখন ক্ষমতায় ৫ বছর পূর্ণ করেছে; কিন্তু তাঁরা জনগণের কথা ভাবেনি, ভেবেছে কেবল নিজেদের পরিবারের কথা। ডিএমকে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে অবাধে অবৈধ মদ বিক্রি হচ্ছে। স্ট্যালিন আসলে একজন পুতুল মুখ্যমন্ত্রী মাত্র। আমরা আমাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুলে পাঠাই, অথচ স্কুলের প্রাঙ্গণের কাছেই গাঁজা বিক্রির কারণে তাঁদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমরা এমন দৃশ্যও দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষার্থীরা খোদ স্কুলের কাছেই মদ্যপান করছে। কে আর্মস্ট্রং (বিএসপি নেতা) এবং কংগ্রেস নেতা জয়কুমারকে হত্যা করা হয়েছে, অথচ অপরাধীদের এখনও খুঁজে পাওয়া যায়নি। এমন কোনও দিন যায় না, যেদিন যৌন হয়রানির কোনও ঘটনার খবর পাওয়া যায় না।"

You might also like!