Country

4 days ago

President Murmu UP Visit: ৩-দিনের উত্তর প্রদেশ সফরে রাষ্ট্রপতি, যোগ দেবেন একাধিক অনুষ্ঠানে

President Droupadi Murmu
President Droupadi Murmu

 

নয়াদিল্লি, ১৯ মার্চ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার থেকে আগামী ২১ মার্চ পর্যন্ত ৩-দিনের উত্তর প্রদেশ সফরে। বৃহস্পতিবার অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দির পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। তিনি রাম জন্মভূমি মন্দিরের বিভিন্ন স্থানে দর্শন ও আরতি করবেন। এছাড়াও শ্রী রাম যন্ত্র স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি।

শুক্রবার বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নন্দ কিশোর সোমানী অনকোলজি ব্লক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। পরবর্তী দিন, শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে ফেরার আগে গোবর্ধন পরিক্রমা করবেন।

You might also like!