Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

OTT Release Buzz: রেকর্ড আয়ের পর নতুন মাইলস্টোন! ওটিটি-তে আসছে ‘ধুরন্ধর ২’

Dhurandhar2 OTT Release
Dhurandhar2 OTT Release

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্পাই-অ্যাকশন ঘরানার ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। রণবীর সিং-এর শক্তিশালী অভিনয় এবং আদিত্য ধর-এর নিখুঁত পরিচালনায় ছবিটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। কাহিনি, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে কাস্টিং—সব ক্ষেত্রেই ছবিটি নজর কেড়েছে। তবে প্রেক্ষাগৃহে সাফল্যের পাশাপাশি এখন দর্শকদের বড় প্রশ্ন—কবে এবং কোন ওটিটি প্ল্যাটফর্ম -এ দেখা যাবে এই জনপ্রিয় ছবি?


প্রথম পর্ব ‘ধুরন্ধর’ যেখানে Netflix-এ মুক্তি পেয়েছিল, সেখানে সিক্যুয়েলের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ‘ধুরন্ধর ২’-এর ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে জিওহটস্টার। ছবির পোস্টারেও এই প্ল্যাটফর্মের লোগো দেখা যাওয়ায় বিষয়টি কার্যত নিশ্চিত। জানা যাচ্ছে, প্রায় ১৫০ কোটি টাকার বিপুল অঙ্কে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ওটিটি ডিল হিসেবে বিবেচিত হচ্ছে। তুলনায়, প্রথম ছবিটির ডিজিটাল রাইটস বিক্রি হয়েছিল প্রায় ৮৫ কোটিতে। যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক মুক্তির দিন ঘোষণা করা হয়নি, তবুও প্রচলিত নিয়ম অনুযায়ী ছবি মুক্তির ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ওটিটি-তে আসার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ সময়কালে জিওহটস্টারে স্ট্রিম হতে পারে বলে অনুমান।

তবে বক্স অফিসে ছবির দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই সময়সীমা কিছুটা বাড়তেও পারে। মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে রেকর্ড ৫২ কোটির বেশি আয় এবং প্রায় চার ঘণ্টার দৈর্ঘ্য সত্ত্বেও দর্শকদের আগ্রহ—সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন বছরের অন্যতম আলোচিত সিনেমা। ফলে যারা বড়পর্দায় দেখতে পারেননি, তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওটিটি মুক্তির জন্য।  



You might also like!