Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Unfiltered Celebrity Moment: সাদামাটা লুকে বিতর্ক! রাতের মুম্বইয়ে স্যান্ডো পরে বেরিয়ে ফের ট্রোলের নিশানায় বরুণ ধাওয়ান

Varun Dhawan
Varun Dhawan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে তিনি ‘এনার্জেটিক স্টার’, কিন্তু ব্যক্তিগত জীবন হোক বা জনসমক্ষে উপস্থিতি—বরুণ ধাওয়ানকে ঘিরে বিতর্ক যেন নিত্যসঙ্গী। কিছুদিন আগেই ‘বর্ডার ২’ ছবিতে অভিনয় নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তার ওপর প্রচারের সময় মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার ঘটনায় প্রশাসনিক অসন্তোষ—সব মিলিয়ে চাপে ছিলেন অভিনেতা। এমন পরিস্থিতিতেই অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা করেছিলেন তিনি।

তবে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকা কি এত সহজ? সম্প্রতি গভীর রাতে মুম্বইয়ে আবারও ক্যামেরাবন্দি হলেন বরুণ—আর সেই ভিডিও ঘিরেই নতুন বিতর্ক। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরেই বাড়ি থেকে বেরিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেতা। চারপাশে পাপারাজ্জিদের উপস্থিতি থাকলেও তাতে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের মতোই গাড়িতে উঠে পড়েন তিনি। যদিও শেষে ছবিশিকারীদের হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এই স্বাভাবিক, অনাড়ম্বর উপস্থিতি অনেক অনুরাগীর মন জিতলেও, নেটদুনিয়ার একাংশের কটাক্ষ থামেনি। পোশাক নিয়েই শুরু হয়েছে নানা সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন তারকা ইমেজ নিয়ে, কেউ আবার ব্যঙ্গ করে মন্তব্য করেছেন তাঁর পোশাক নির্বাচন নিয়ে। 


নিন্দুকদের প্রশ্ন, ‘আপনার বাড়িতে জামা নেই?’ কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘আপনাকে কি দেশের দারিদ্র্যের প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে?’ কেউ বা আবার মনে করিয়ে দিলেন, ‘দাদা, বাড়ি থেকে বেরনোর আগে শার্টটা অন্তত গায়ে চড়িয়ে নিতে পারতেন!’ এহেন নানা কটাক্ষবাণে ভরে গিয়েছে ওই ভিডিওর মন্তব্যবাক্স। তবে ভক্তদের একাংশ আবার অভিনেতার পাশেই দাঁড়িয়েছেন। তাঁদের মতে, “একজন মানুষ নিজের বাড়ি থেকে কী পরে বেরোবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সবসময় ‘গ্ল্যামারাস’ দেখানোর চাপ থাকতেই হবে—এমন তো নয়!” সব মিলিয়ে, বরুণ ধাওয়ানের এই সাধারণ উপস্থিতিও আবার প্রমাণ করল—তারকাদের ক্ষেত্রে ছোট ঘটনাও কীভাবে বড় আলোচনার জন্ম দেয়। 

You might also like!