Country

1 hour ago

Fresh snowfall & rain in Kashmir : ভারী বৃষ্টির পর ভূমিধস, অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে

Fresh snowfall disrupts travel, closes Srinagar-Leh highway
Fresh snowfall disrupts travel, closes Srinagar-Leh highway

 

শ্রীনগর, ৩১ মার্চ : জম্মু ও কাশ্মীরে খারাপ আবহাওয়ার জেরে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। পীর গলিতে রাতভর বৃষ্টি ও তুষারপাতের ফলে মুঘল রোড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই ফের খুলে দেওয়া হবে মুঘল রোড। যাত্রীদের অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও বড়সড় ধস নেমেছে। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের কারণে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বহু গাড়ি মাঝপথে আটকে যায়।

প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি সমতলে বৃষ্টির সঙ্গে উঁচু পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাত অব্যাহত রয়েছে। পীর পাঞ্জাল পর্বতমালার বিস্তীর্ণ অংশ নতুন করে বরফে ঢেকে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!