Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Big Comeback Buzz: দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অনুষ্কা? অ্যাটলির ছবিতে চমকের ইঙ্গিত

Anushka Sharma
Anushka Sharma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রায় আট বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর আবারও আলোচনায় অনুষ্কা শর্মা। বি-টাউনের গুঞ্জন বলছে, খুব শিঘ্রই নতুন অবতারে দর্শকদের সামনে ফিরতে পারেন তিনি। যদিও এ বার তাঁর কামব্যাক বলিউডে নয়, বরং দক্ষিণী সিনেমার হাত ধরেই হতে চলেছে বলে শোনা যাচ্ছে।

খবর, জনপ্রিয় পরিচালক অ্যাটলি-র বহুল প্রতীক্ষিত তেলুগু ছবি ‘এএ২২Xএ৬’-এর মাধ্যমেই নাকি ফের বড় পর্দায় দেখা যাবে অনুষ্কাকে। ছবিটি বিজ্ঞান কল্পকাহিনি ঘরানার, যা অভিনেত্রীর কেরিয়ারে একেবারেই নতুন অধ্যায় হতে পারে। এর আগে এই ধরনের চরিত্রে তাঁকে দেখা যায়নি। শুধু অনুষ্কাই নন, এই ছবিতে আরও একাধিক প্রথম সারির অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে। তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। বিশেষ করে রশ্মিকাকে নাকি দেখা যেতে পারে খলনায়িকার ভূমিকায়—যা তাঁর কেরিয়ারে এক নতুন মোড় আনতে পারে। নায়কের চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন—এমনটাই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ছবিতে একাধিক চরিত্রে তাঁকে দেখা যেতে পারে বলেও জল্পনা তুঙ্গে। 


তবে এখনও পর্যন্ত এই গোটা বিষয়টি নিয়েই রয়েছে অনিশ্চয়তা। নির্মাতা বা অভিনেত্রী—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে আপাতত সবটাই গুঞ্জন হিসেবেই দেখছেন সিনেপ্রেমীরা। উল্লেখ্য, ২০১৮ সালে জিরো ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অনুষ্কাকে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে ওই ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। সেই ছবিটিও আবার বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে কাজ করার কথা ছিল অনুষ্কার। ওই ছবির তিনিই ছিলেন প্রযোজকও। তবে সে ছবির কাজ এখনও অসম্পূর্ণ। 

ব্যক্তিগত জীবনে লন্ডনে বিরাট কোহলি-র সঙ্গে সংসার ও সন্তানদের নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এমতাবস্থায় তাঁর কামব্যাক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার, গুঞ্জন সত্যি হয়ে কবে আবার বড় পর্দায় ‘অনুষ্কা ম্যাজিক’ উপভোগ করতে পারেন দর্শকরা।  


You might also like!