Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Sandeshkhali:সন্দেশখালিতে ফের অশান্তি, মহিলাদের কার্যত গণপ্রতিরোধ

Unrest again in Sandeshkhali, mass resistance of women
Unrest again in Sandeshkhali, mass resistance of women

 

উত্তর ২৪ পরগনা, ৩ জুন : সন্দেশখালিতে রবিবার পুলিশ গেলে এলাকার মহিলারা কার্যত গণপ্রতিরোধ করে। এলাকা ছেড়ে চলে যায় পুলিশ। রাতেই পর পর দুটি জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বলে থানায় জমা পড়ে অভিযোগ। আতঙ্কে কাঁটা স্থানীয় বাসিন্দারা। এদিকে, ভোটের দিন সন্দেশখালিতে অশান্তির ঘটনায় ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সন্দেশখালি থানা এলাকার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড় সংলগ্ন এলাকায় রবিবার গভীর রাতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এলাকার তৃণমূল নেতা দেবজ্যোতি সান্যাল, বিপ্লব বর্মন, কৌশিক মণ্ডল, দেবব্রত মণ্ডলের নেতৃত্বে প্রায় ৬০ থেকে ৭০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক নিয়ে এলাকায় ঢুকে 'জয় বাংলা' স্লোগান দেয়। অভিযোগ, সেই সময় এলাকার দম্পতি সঞ্জীব মণ্ডল ও পিয়ালি মণ্ডলকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতী বাহিনী। প্রতিবাদ করলে এলাকার মানুষজনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। ঘটনার পর রাতেই তাদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ জানান মহিলারা।

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে আতঙ্ক যেন পিছু ছাড়ছেই না। রাজনৈতিক অশান্তির জেরে সাধারণের জীবন বিপর্যস্ত, আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসী। কখনও ঘরে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব, কখনও বা প্রকাশ্য রাস্তাতেই হামলার চেষ্টা। ভোট আবহে তা যেন ঘটছে আরও বেশি করে।


You might also like!