Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

TMC and BJP clash in Coochbehar: কোচবিহারে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি, দিনহাটায় ব্লক সভাপতিকে মারধর

TMC and BJP clash in Coochbehar
TMC and BJP clash in Coochbehar

 

কোচবিহার, ১৯ এপ্রিল: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাহিনী দ্বারা ‘আক্রান্ত’ হন বিজেপি নেতা লব সরকার। এমনই দাবি বিজেপি শিবিরের। অভিযোগ, মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি ছিনতাই করে নেওয়া হয় তাঁর বাইক-সহ টাকাপয়সা। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূলের দাবি, শুক্রবার সকালের সংঘর্ষে তাদেরও এক কর্মী আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, সকাল থেকেই তাদের বুথ এজেন্টদের বসতে বাধা দেয় বিজেপি। বাধা দিতে গেলে নাকি মারধর করে বিজেপির গুন্ডারা। আবার কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

You might also like!