Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

West Bengal

1 week ago

Howrah Fire Incident: পুড়ে ছাই টায়ারের গোডাউন, চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুড়ে

Howrah fire incident
Howrah fire incident

 

হাওড়া, ৯ মার্চ : হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি গাড়ির টায়ারের গোডাউন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের পাকুড়িয়া এলাকায় ডানকুনি-চেন্নাই ১৬ নম্বর জাতীয় সড়কে। ন্যাশনাল হাইওয়ের ধারে ওই গাড়ির টায়ারের গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। যদিও, কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

রবিবার রাত বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা টায়ারের গোডাউন থেকে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশে। দমকলেও খবর দেওয়া হয়। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শুধু গোডাউনে নয়, আগুন ধরে যায় গোডাউনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ক্রেনেও। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

You might also like!