Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Lok Sabha Election Results 2024 : 'যাঁরা ট্রোল করেছেন, সকলের জন্য রুমাল পাঠাব' - জিতে বললেন রচনা

Rachana Banerjee (File Picture)
Rachana Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতিতে সবচেয়ে কম অভিজ্ঞতা সম্পন্ন তারকা প্রার্থীর কথা যদি বলতে হয়, তাহলে সেটা রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলীর মাটিতে তাঁকে জায়গা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর শুরু হয় তাঁর প্রচার। প্রচারের সময় তাঁকে নিয়ে ট্রোলের রমরমা বয়ে চলে। তবে তাঁকে নিয়ে এই রসিকতায় নির্বাক থাকেন তিনি। আগামী ৪ জুনের পর তিনি এর জবাব দেবেন এমনটাই তিনি বলেছিলেন। গতকালের ফলাফল অনুসারে প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলীতে স্থান করে নিয়েছেন তিনি। 
হুগলী লোকসভায় জিতে তিনি বললেন, 'আমার উচ্ছ্বাস নিজের জেতার জন্য নয়। তৃণমূল কংগ্রেস এত ভালো ফল করেছে বলে আমি অসম্ভব খুশি'। সঙ্গে তিনি সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যে বললেন, 'যাঁরা ট্রোল করেছেন, সকলের জন্য রুমাল পাঠাব। যাতে চোখের জল মুছতে পারেন! ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করতে ছাড়েন না। আমাকে ট্রোল করবেন, সেটাই স্বাভাবিক। তবে আগেই বলেছি, লোকে ট্রোল করুন বা মিম বানান, তাতে আমার কিছু যায় আসে না। আমি কর্মফলে বিশ্বাস করি। নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করেছি শেষ দু' মাস। বাকিটা কপালের উপর ছেড়ে দিয়েছিলাম। ' 

You might also like!