Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

West Bengal

5 days ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, পারদের ওঠানামা চলবে

WB Weather Forecast
WB Weather Forecast

 

কলকাতা, ১২ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, শহরের আকাশ মেঘলা থাকতে পারে। ফের বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য।

আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তিন দিন পর থেকে ফের পারদ নামবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

You might also like!