Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

1 year ago

Ration Dealer :সতীর্থের আত্মহত্যা! ক্ষোভে শুক্রবার রাজ্যে রেশন দোকান বন্ধের ডাক

Ration Dealer
Ration Dealer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব মেদিনীপুরের কাঁথির এক রেশন ডিলারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে রেশন ডিলারদের দুটি সংগঠন আগামী কাল শুক্রবার গোটা রাজ্যে রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে।রেশন ডিলার সংগঠনের অভিযোগ, ওই রেশন দোকানের ই-পস মেশিনে খাদ্যসামগ্রী মজুতের যে হিসাব দেওয়া হচ্ছিল তাতে গরমিল ছিল। এই কারণে মানসিক যন্ত্রণায় সুকুমার দাস নামে ওই ডিলার আত্মঘাতী হয়েছেন।

প্রয়াত ডিলারের স্মরণে কাঁথির ডিলারদের সংগঠন সারা রাজ্যে রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে, তাতে সমর্থন জানিয়েছেন ফেডারেশনের শীর্ষনেতারা। পাশাপাশি, ঘটনার কথা জানিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এবং কাঁথির এমআর ডিলারদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য দফতরের প্রধানসচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে চিঠি দেওয়া হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ই-পসে ভুল দেখানোর সমস্যা হচ্ছে রাজ্যের বহু ডিলারদের। এমনটা হলে সাধারণ রেশন ডিলারদের উপর চাপ তৈরি হয়। সেই কারণেই আমাদের সতীর্থ সুকুমার আত্মঘাতী হয়েছেন। তাই আমরা প্রতিবাদ জানিয়ে শুক্রবার রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’


You might also like!