Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Jamai Sasthi 2024: গরমে নষ্ট মিষ্টি! জামাইষষ্ঠীতে দুশ্চিন্তায় ব্যাবসায়ীরা

Jamai Sasthi Special sweets (File Picture)
Jamai Sasthi Special sweets (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল গরম এবার কাল হয়ে দাঁড়াল মিষ্টি ব্যাবসায়ীদের সামনে। জামাই ষষ্ঠী মানেই বাড়িতে বাড়িতে নানান ধরণের মিষ্টি। জামাইকে কোনটা ছেড়ে কোন মিষ্টি দেবেন সেই নিয়ে রীতিমতো ধন্দে থাকেন শাশুড়ি মা। তবে এবার এই বেজায় গরমে মিষ্টি টাটকা রাখা যায় কি ভাবে? তা নিয়ে দুশ্চিন্তায় এবার মিষ্টি ব্যাবসায়ীরা। বর্ধমানের মিষ্টি বলতে সবার আগে উঠে আসে সীতাভোগ-মিহিদানার কথা। দুই মিষ্টিই পেয়েছে জি আই তকমা। এই দুই মিষ্টির পাশাপাশি জামাইষষ্ঠী স্পেশাল বিভিন্ন মিষ্টি তৈরি করা হচ্ছে।

তবে মিষ্টির বিভিন্ন ব্যাবসায়ীরা জানাচ্ছেন, এই গরমে শো-কেসে নষ্ট হয়ে যাচ্ছে সাজিয়ে রাখা মিষ্টি। অনেকে কিনে নিয়ে গিয়ে ফেরতও দিয়ে যাচ্ছেন। ব্যবসায় ক্ষতির সঙ্গে নষ্ট হচ্ছে দোকানের সুনামও।

আলমগঞ্জের প্রতিষ্ঠিত মিষ্টির দোকানের ব্যবসায়ী অমিত দত্ত বলেন, 'সোমবার সকালে আমরা মালাইশাঁস তৈরি করেছিলাম। দুধ, খোয়াক্ষীর, চানা, কাজু, পেস্তা দিয়ে তৈরি। পিস প্রতি দাম ৩৫ টাকা। ১০০টা করেছিলাম। রাত ৯টায় একজন ১৪টা মালাইশাঁস নিয়ে গিয়েছিলেন। সব নষ্ট বলে মঙ্গলবার সকালে ফেরত দিয়ে গেলেন। দোকানে তখনও ২৯টি পিস পড়েছিল। আমরাও খেয়ে দেখলাম, নষ্ট হয়ে গিয়েছে। পুরো ক্ষতি। গরম সর্বনাশ করে দিচ্ছে।'

You might also like!