Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Summer Special Vande Bharat : গরমে 'কুল' খবর, চালু হল সামার স্পেশ্যাল বন্দে ভারত, জেনে নিন বিশদে

Vande Bharat
Vande Bharat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএপ্রিল মাসেই গরমে নাজেহাল সাধারণ মানুষ । আগামী দিনে প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । এই আবহে যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল । এবার সামার স্পেশ্যাল পরিষেবা দিতে চলেছে রেল । বন্দে ভারত এক্সপ্রেসে মিলছে এই গ্রীষ্মকালীন পরিষেবা ।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সামার স্পেশ্যাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সাধারণত, গরমের সময় ট্রেনের এসি কামরার টিকিটের চাহিদা থাকে তুঙ্গে । সেকথা মাথায় রেখে এবার বন্দে ভারতে অতিরিক্ত কামরা সংযোজন করা হবে । যাতে বেশি সংখ্যক যাত্রী বিশেষ পরিষেবাটি পেতে পারেন । জানা গিয়েছে, ইতিমধ্যেই বন্দে ভারতের একটি রুটে সামার স্পেশ্যাল ট্রেন চালু হয়েছে ।

রেলের তরফে জানানো হয়েছে, সবথেকে বেশি চাহিদা রয়েছে কোথায়, তা খতিয়ে আগামী দিনে আরও কয়েকটি রুটে স্পেশ্যাল পরিষেবা দেওয়া হবে যাত্রীদের । বর্তমানে তামিলনাড়ুর চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল পর্যন্ত ছুটছে সামার স্পেশ্যাল বন্দে ভারত


You might also like!