Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Security has been increased by Union Minister Subhash Sarkar:নিরাপত্তা বাড়ানো হলো কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের

Security has been increased by Union Minister Subhash Sarkar
Security has been increased by Union Minister Subhash Sarkar

 

বাঁকুড়া, ২৫ মে : শনিবার পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভের পর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নিরাপত্তা বাড়ানো হলো। আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হলো তাঁর নিরাপত্তায়।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোর বিধানসভার ঝঙ্কা বুথে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়৷ পালটা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার৷

গ্রামবাসীরা চেঁচিয়ে বলে, "পাঁচ বছরে আপনি কী করেছেন? বেরিয়ে যান এখান থেকে৷" রীতিমত অস্বস্তিতে পড়েন সুভাষবাবু। প্রসঙ্গত, এলাকায় সুভাষবাবুর অনুপস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের একাংশ সরব হয়েছে। সুভাষবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এ সবই তৃণমূলের নেতিবাচক রাজনীতির কৌশল।


You might also like!