Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

2 years ago

Sandeshkhali:রাতে হাড়হিম অভিজ্ঞতা সন্দেশখালির মহিলাদের

Sandeshkhali women experience night sweats
Sandeshkhali women experience night sweats

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন করে সন্দেশখালির সিতোলিয়া গ্রামে উত্তেজনা। এলাকার মহিলারা এবার পুলিশি অত্যাচারের অভিযোগ তুললেন। ভিডিও-তে পর্যন্ত জানিয়েছেন, “এমনকী পুরুষ পুলিশ আমার হাতের পলা ভেঙেছে। চুল টেনেছে, নাইটি ধরে টেনেছে।”

শুক্রবার গভীর রাতে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই হামলায় পলিশি মদতের অভিযোগ করছেন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। অভিযোগ, ভুজঙ্গ দাসের মাকে মারধর করার পাশাপাশি বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ভুজঙ্গ দাসের পরিবারের এক সদস্য বললেন, “পুলিশের সঙ্গে দুষ্কৃতী এসেছিল। গেটে লাথি মারছিল। আমার কোলের বাচ্চাকে ফেলে দিয়েছিল। তারপর গ্রামের লোক ঘটনাস্থলে আসতেই ওরা পালিয়ে যায়। এমনকী একটা পুলিশের তো লাথি মারতে গিয়ে প্যান্ট ফেটে গিয়েছে।”

আরও এক মহিলা পুলিশের বিরুদ্ধে সেই একই অভিযোগ জানালেন। বললেন, “কিছু পুলিশ এসেছে। আমাদের মারধর করে হাতে পলা ভেঙে দিয়েছে। আমরা ন্যায় চাইছি। পুলিশেরই শাস্তি চাইছি।”


You might also like!