Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

PM Modi:রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি, বাহাদুর বেটি: মোদী

Rekha looks like Maa Durga's Pujari, Bahadur's daughter: Modi
Rekha looks like Maa Durga's Pujari, Bahadur's daughter: Modi

 

উত্তর ২৪ পরগনা, ২৮ মে : রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি রেখা। শাহজাহান শেখদের মতো নেতাদের সাহস যাতে না বাড়ে, তার জন্য রেখার জেতা অত্যন্ত প্রয়োজনীয়। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রর প্রশংসা করে মঙ্গলবার নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন।

মোদী বলেন, ‘‘সন্দেশখালির মহিলারা বিচার চাইলে সেই মহিলাদেরই টার্গেট করেছে তৃণমূল। বসিরহাটের প্রার্থী রেখা পাত্র কত সুন্দর ভাষণ দিয়েছেন। তৃণমূলের এ রকম কোনও নেতা নেই। এক জন গরিবের মেয়েকে কী ভাবে সাংসদে পাঠাতে বিজেপি এত বড় পদক্ষেপ করল, তা দেশবাসী দেখল।

প্রধানমন্ত্রী বলেন, “আমার বিশ্বাস তিনি নারীশক্তির লড়াই করছেন। আমি ওঁর সাহসকে কুর্ণিশ জানাচ্ছি। তৃণমূল মাকে ভয় দেখিয়েছে, মাটিকে অপমান করেছে। বাহাদুর বোটি রেখাকে জেতাতে হবে।’’

মোদী বলেন, ‘‘নারীদের শক্তিশালী করতে হবে। মহিলাদের নামে পাকা বাড়ি দিচ্ছে মোদী। মা-বোনেদের চালের চিন্তাও করতে হবে না। মোদী আপনাদের বিদ্যুৎ বিল শূন্য করে দেবে। তার জন্য প্রকল্প শুরু হয়েছে। যাঁরা আবেদন করবেন তাঁদের বাড়িতে সৌর প্যানেল বসানোর জন্য ৭৫ হাজার টাকা দেওয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ সরকার কিনে নেবে।’’


You might also like!