Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Bengal Weather Forecast: সোমবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Rain forecast for Bengal
Rain forecast for Bengal

 

কলকাতা, ৩০ মার্চ : আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এর পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গে সোমবার এবং বুধবার হলুদ সতর্কতা এবং মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবারও উত্তরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। একই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই পাঁচ জেলায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…