West Bengal

1 hour ago

High Court : ভোট ইস্যু নয়! জাহাঙ্গিরের রক্ষাকবচ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন

High Court
High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফলতার ‘পুষ্পা’ নামে পরিচিত Jahangir Khan-এর রক্ষাকবচ বাতিলের দাবিতে বুধবার হাই কোর্টে আবেদন জানায় রাজ্য। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, তিনি আর নির্বাচনী প্রক্রিয়ায় নেই, তাই রক্ষাকবচের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ বিষয়টি শুনে রক্ষাকবচ আপাতত বহাল রাখার নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, ২৬ মে পর্যন্ত এই সুরক্ষা থাকবে এবং এরপর বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।

গত সোমবার জাহাঙ্গির হাই কোর্টে আবেদন করে জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। হাই কোর্ট ২৬ তারিখ অবধি তাঁকে রক্ষাকবচ দেয়। হাই কোর্টের নির্দেশ ছিল, জাহাঙ্গিরের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে জাহাঙ্গিরকে তদন্তে সাহায্য করার নির্দেশ দেয় আদালত। এ দি রাজ্যের আইনজীবী আদালত আবেদন জানান, প্রার্থী হওয়ায় তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। তবে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাহাঙ্গির। তাই আদালত নির্দেশ পুনর্বিবেচনা করুক। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।উল্লেখ্য,  ফলতায় পুনর্নির্বাচন ২১মে। ফল ঘোষণা ২৪ মে। এরই মাঝে মঙ্গলবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ান। সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান তিনি। তারপরই আজ, বুধবার তাঁর রক্ষাচবচ তুলে নেওয়া আবেদন জানায় রাজ্য। 

You might also like!