Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Mamata Banerjee: ভোট সপ্তমীর আগে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ মমতার! X হ্যান্ডেলে কি লিখলেন তিনি?

Mamata Banerjee tweeted to aware BJP (File Picture)
Mamata Banerjee tweeted to aware BJP (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গসফরে নরেন্দ্র মোদি আসলেন যেদিন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের পরামর্শ দিয়েছেন। নিজেদের নামের আগে প্রাক্তন লেখার অভ্যাস করতে বললেন তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”

রাজ্যে ৬ দফার ভোট হয়ে গিয়েছে। আর বাকি মাত্র এক দফা। আগামী ১ জুন, বঙ্গের ৯টি লোকসভা আসনে ভোটাভুটি। ওইদিন বাকি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। শেষ দফার ভোটপ্রচারে আপাতত ব্যস্ত নেতা-মন্ত্রীরা। বঙ্গসফরে নরেন্দ্র মোদি। নির্বাচনী আবহে এই প্রথমবার মেটিয়াবুরুজে একসঙ্গে জনসভা করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসমর্থনের নিরিখে কোন দল জয়ের হাসি হাসবে, তা জানা যাবে আগামী ৪ জুন। তার আগে X হ্যান্ডেলে মমতার পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

You might also like!