Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Mamata's administrative meeting: আগামী সপ্তাহেই প্রশাসনিক বৈঠক মমতার

Mamata's administrative meeting next week
Mamata's administrative meeting next week

 

কলকাতা, ৭ জুন: লোকসভা ভোট সম্পন্ন। তাই এবার প্রশাসনিক বৈঠকে নজর দিচ্ছেন মমতা। জানা গেছে, আগামী ১১ জুন নবান্নের সভাঘরে হবে বৈঠক। সূত্রের খবর, সেখানে সমস্ত দফতরের মন্ত্রী ও সচিব, যুগ্ম সচিবরা উপস্থিত থাকবেন। এছাড়া প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। রাজ্যজুড়ে প্রশাসনিক কাজকর্ম কোথায় কী থমকে রয়েছে, তা পর্যালোচনা করা হবে ওইদিনের বৈঠকে।

উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারের জন্য মমতা ব্যানার্জি গত প্রায় দু'মাস জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ভোট ছিল শেষ দফায়। তার আগেই কলকাতায় ফিরেছেন মমতা। এবার ফের একবার রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখার দিকে নজর দিতে চান তিনি।

You might also like!