West Bengal

58 minutes ago

Basirhat BJP vs TMC: বিজেপি বুথ সভাপতির বাড়ির দরজায় উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য বসিরহাটে

Live Bomb Found at BJP Booth President's Door
Live Bomb Found at BJP Booth President's Door

 

উত্তর ২৪ পরগনা, ২১ মে : উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিজেপির এক বুথ সভাপতির বাড়ির সামনে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের শশীনা গ্রামের ১০৫ নম্বর বুথ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির বুথ সভাপতি অনিল বরণ মল্লিকের বাড়ির দরজার সামনে বৃহস্পতিবার ভোরে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমা দুটি রেখে পালিয়ে যায়। সকালে ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যদের নজরে আসে বোমা দুটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে বোমা দুটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।বিজেপির বুথ সভাপতির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় আতঙ্ক ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

You might also like!