Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Kirti Azad won the Burdwan-Durgapur :বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হলেন কীর্তি আজাদ

Kirti Azad won Burdwan-Durgapur Lok Sabha constituency
Kirti Azad won Burdwan-Durgapur Lok Sabha constituency

 

বর্ধমান, ৪ জুন : বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হলেন কীর্তি আজাদ। লক্ষাধিক ভোটে জয়। শেষপর্যন্ত চওড়া ব্যাটে খেলে প্রয়োজনীয় রান তুলে নিলেন কীর্তি।

মঙ্গলবার সকাল ৮টায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ভোট গণনা শুরু হয়। গণনার আগে থেকে বহু রাজনৈতিক পর্যবেক্ষক বলছিলেন, এই আসনে লড়াই এবার সেয়ানে সেয়ানে। কারণ এখানে তৃণমূল ও বিজেপির তুল্যমূল্য জনভিত্তি রয়েছে বলেই ধারণা।

সকাল ৯টা ৩৫-এ দ্বিতীয় রাউন্ডের গণনার চলছে। এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী। পিছিয়ে পড়েন দিলীপ ঘোষ। সকাল ১০টায় তৃতীয় রাউন্ডের গণনার শেষে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। সকাল ১০টা ৫৫ মিনিটে ২৩ হাজার ২২৩ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী কীর্তি।

১১টা ৫০-এ তিন রাউন্ড গণনার শেষে পিছিয়ে পড়েন দিলীপ ঘোষ। দুপুর সাড়ে ১২টা পঞ্চম রাউন্ডের গণনার শেষে প্রায় পাঁচ হাজার ভোটে পিছিয়ে দিলীপ ঘোষ। দুপুর সাড়ে তিনটেয় দিলীপ ঘোষ ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ভোটে পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত লক্ষাধিক ভোটের ব্যবধান রেখে শেষ হাসি হাসলেন কীর্তি আজাদই।


You might also like!